শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় হাজীদের নিয়ে গাউছিয়া হজ্ব গ্রুপের মতবিনিময়

রিয়াদ ইসলাম জলঢাকা :   |   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় হাজীদের নিয়ে গাউছিয়া হজ্ব গ্রুপের মতবিনিময়
৫৩

সৌদি আরবে সঠিক ভাবে পবিত্র হজ্ব আদায়ের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় হাজী সাহেবানদের সঙ্গে গাউছিয়া হজ্ব গ্রুপের এক মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার (৮ ই আগষ্ট) সকালে উপজেলা আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভায় হয়।

সভায় পৌরসভার সাবেক মেয়র মহুরম আনোয়ারুল কবীর চৌধুরী এর মেয়ে জামাই গাউছিয়া হজ্ব গ্রুপের জেলা এমডি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফয়সাল কমেট চৌধুরী, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শাহ্ রোকুনুজ্জামান রোকন চৌধুরী, গাউছিয়া হজ্ব গ্রুপের এমডি মোঃ মহিউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ, সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম সহ প্রবীণ ও নবীন হাজীগণ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং হজ্ব গ্রুপ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গাউছিয়া হজ্ব গ্রুপের উপজেলা প্রতিনিধি আলহাজ্ব রফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাতাফ হোসেন।

গাউছিয়া হজ্ব গ্রুপের এমডি মহিউদ্দিন বক্তব্যে বলেন, “আমরা হাজীদের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সহায়তা প্রদানের অঙ্গীকার করছি। ভিসা, টিকিট, থাকা-খাওয়া, চিকিৎসা ও ঐতিহাসিক স্থানসমূহে যিয়ারতের সব দায়িত্ব আমরা নেবো, যাতে হাজীরা নির্বিঘ্নে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করতে পারেন।” সভায় অংশগ্রহণকারী পূর্বের অভিজ্ঞ হাজীরা নবীন হাজীদের উদ্দেশ্যে হজ্বের বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তার সমাধান নিয়ে মূল্যবান পরামর্শ দেন। এছাড়াও উপস্থিত বক্তারা পবিত্র হজ্বের তাৎপর্য, ইসলামী বিধান অনুসারে সঠিকভাবে হজ্ব পালন এবং সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরেন।

এছাড়া হাজীদের জন্য ভিসা প্রক্রিয়া, বিমান টিকিট, যাতায়াত ব্যবস্থা, মক্কা-মদীনা ও অন্যান্য পবিত্র স্থানসমূহে অবস্থান, খাদ্য, চিকিৎসা সহায়তা এবং ভাষাগত সমস্যার সমাধান বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। মতবিনিময় সভা শেষে মুসলিম উম্মতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com