মুকুট রঞ্জন দাস তাড়াইল কিশোরগঞ্জ | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার মাদরাসা মার্কেটস্থ রাজদরবার রেস্টুরেন্টে তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাড়াইল উপজেলা এনসিপির আহ্বায়ক সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ এর সভাপতিত্বে এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা এনসিপির সভাপতি খাইরুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াইল উপজেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারি এম.কে. মাসউদ, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদউল্লাহ, ইসলামী আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com