শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“জাকাত ফাউন্ডেশনের সহায়তায় গাইবান্ধায় এমপি আব্দুল করিমের মাংস বিতরণ”

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“জাকাত ফাউন্ডেশনের সহায়তায় গাইবান্ধায় এমপি আব্দুল করিমের মাংস বিতরণ”
৭০

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশির দিনে গাইবান্ধায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেয়ার এক অনন্য নজির স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে শহরের আদর্শ শিক্ষালয় চত্বর থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমেরিকা যাকাত ফাণ্ডেশন এবং কওমি ফাউন্ডেশনের পৃথক পৃথক আয়োজনে এলাকার হতদরিদ্রদের মাঝে এই কোরবানির মাংস বিতরণ করা হয়।

এই মহতী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে মানুষের মাঝে মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আঃ করিম।

এ সময় আমেরিকা যাকাত ফাণ্ডেশন এবং কওমি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এমপি আঃ করিম বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার মূল শিক্ষা হলো সমাজের সকল স্তরের মানুষের মাঝে আনন্দের সমবণ্টন। তাই সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমেরিকা যাকাত ফাণ্ডেশন এবং কওমি ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

মানবিক সহায়তার এই আয়োজনে এলাকার শত শত দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মুখে হাসি ফুটেছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশ ও দেশীয় সংস্থার এমন যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com