শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:   |   বুধবার, ১৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
৩৫

রাজধানীতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (এনডিএম)-এর উদ্যোগে ‘ইফতার মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব ববি হাজ্জাজ। জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো: মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য জনাব হুমায়ুন পারভেজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন এনডিএম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক সাকিব আহমেদ এবং এনডিএম চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ ফজলে এলাহি তুষার। প্রধান অতিথির বক্তব্যে জননেতা ববি হাজ্জাজ ঐতিহাসিক ‘জুলাই আন্দোলনে’ এনডিএম এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বীরত্বপূর্ণ ভূমিকা ও ত্যাগের কথা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে আমাদের নেতা-কর্মীরা রাজপথে যে সাহসিকতা দেখিয়েছে, তা দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।”

পাশাপাশি তিনি আন্দোলনের সকল মিত্র রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অবদান ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভাপতির বক্তব্যে মো: মাসুদ রানা জুয়েল বলেন, ছাত্র আন্দোলন-এনডিএম আগামীতে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শৃঙ্খলা ও শান্তি বজায় রেখে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে এনডিএম ও ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর ও থানার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের প্রতিনিধি, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। ইএইচপি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com