বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন শুরু ২৭ জুলাই

  |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৫২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন শুরু ২৭ জুলাই
৪৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো চারটি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। চারটি বিষয়ে অনার্স কোর্স হচ্ছে- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর থেকে এ বিষয়গুলোর ক্লাস শুরু হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কোর্সগুলোর কার্যক্রম পরিচালিত হবে। উক্ত প্রোগ্রাম/বিষয়গুলোর সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com