শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ইবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

মনিরুজ্জামান তুহিন   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ইবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন
৪০

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “জাতীয় সংগীত বাঙালির ঐক্যের প্রতীক। এটি আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। যারা জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিচার চাই। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করছি।” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, “জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ না হতেই স্বৈরাচার গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় সংগীত আমাদের স্বাধীনতা ও ঐক্যের প্রতীক।

যখনই বাঙালির অধিকার আদায়ের আন্দোলন হয়েছে, তখনই জাতীয় সংগীত অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচার গোষ্ঠী এখন বিভাজনের ষড়যন্ত্র করছে। সবাইকে সচেতন না হলে জুলাই বিপ্লব বাধাগ্রস্ত হবে। স্বাধীনতা যুদ্ধকে পুঁজি করে যেমন বিগত স্বৈরাচার সরকার দীর্ঘ ১৬ বছর শাসন, অত্যাচার ও গণহত্যা চালিয়েছে, তেমনি কেউ যদি জুলাই বিপ্লবকে পুঁজি করে ছাত্র-জনতার আন্দোলনকে ব্যাহত করতে চায়, তবে তা কখনোই সফল হবে না। এই বিপ্লব ছাত্র-জনতা তথা আপামর জনসাধারণের।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com