শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
অভয়াশ্রম গড়েতুলি,দেশি মাছের দেশগড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।সোমবার (১৮আগস্ট) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সামনে একটি র্যালী বের হয়। পরে জেলা প্রশাসকের মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে সাংবাদিক আল আমিন শাহীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তারসহ আরো অনেকে।
কর্মসূচীর অংশ হিসেবে সকালে তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলো এখন গ্রামীণ পর্যায়ে সাফল্যের সাথে বাস্তবায়িত হচ্ছে। তারা আরও জানান, মাছ শুধু পুষ্টি নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহের এই অঙ্গীকার নতুন প্রজন্মকে দেশি মাছ রক্ষায় উদ্বুদ্ধ করবে, আর মাছের সমৃদ্ধি জাগিয়ে তুলবে গ্রামীণ জীবনের আনন্দ ও আত্মনির্ভরতার স্বপ্ন।এদিকে, মাছচাষে বিশেষ অবদান রাখায় সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com