এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি : | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় হোসেনপুর থানার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ।
পুলিশ সুপারকে হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার ও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং সভা পরিচালনা করেন হোসেনপুর-কটিয়াদি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: তফাজ্জল হোসেন । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্টান শুরু হয়েছে । এতে বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, ওসি তদন্ত লিমন বোস, উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম,হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রফিকুল ইসলাম, অধ্যক্ষ্য এবিএম চঞ্চল,সাহেদল ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো: খুরশিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক মেয়র, এস এম মাহবুবুর রহমান, বিএনপির যুগ্ম আহব্বায়ক আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা আমীর আমিনুল ইসলাম, পৌর জামায়াত আমীর আজহারুল ইসলাম বুলবুল, জুলাই যোদ্ধা রাকিব, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আবু নাইম, পৌর ছাত্রদলের সভাপতি, রাজিব মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,আল আমীন ভুইয়া,আ: ছালাম কৃষক দলের সভাপতি,সারোয়ার আলম সোহাগ,উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা সভাপতি মাওলানা মুফতি কারিমুল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি আশিকুর রহমান, পুজা উদযাপন কমিটির সভাপতি অমল চন্দ্র দে জগাই, যুব জোটের প্রতিনিধি আতাহার হোসেন বাবর, গণঅধিকার পরিষদের নেতা হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। ওপেন হাউজ-ডে অনুষ্টানে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি, গুজব প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com