শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পর্যবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পর্যবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৪২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর উদ্যোগে আজ একটি পর্যবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি অভিক ওসমান। কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরএফ-এর চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। তিনি প্রশিক্ষণকালে ভোট গ্রহণের পূর্ববর্তী পরিস্থিতি, ভোটের দিনের পরিস্থিতি এবং ভোট-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও রিপোর্ট প্রস্তুত সংক্রান্ত নানা খুঁটিনাটি আইন-কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালাটি অনুষ্ঠিত হয় থিয়েটার ইনস্টিটিউট (লেকচার হল), রাইফেলস ক্লাব, চট্টগ্রাম-এ। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলমান এ কর্মশালায় বিভিন্ন শাখার ৬০ জন বাছাই করা মানবাধিকার কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়, যারা ভবিষ্যতে নিজ নিজ এলাকার কর্মীদের একই ধরনের প্রশিক্ষণ দেবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, চট্টগ্রাম জেলা সেক্রেটারি এডভোকেট এএইচএম জসীমউদ্দীন, এবং সেক্রেটারি এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ দেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com