শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাপানে চাঁদপুর সোসাইটির নতুন কমিটি গঠন টোকিওতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কমিটির সভা

কমিউনিটি রিপোর্ট:   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানে চাঁদপুর সোসাইটির নতুন কমিটি গঠন টোকিওতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কমিটির সভা
১৮

জাপানে বসবাসরত চাঁদপুর প্রবাসীদের সংগঠন চাঁদপুর সোসাইটি জাপান-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ এপ্রিল (রবিবার) টোকিওর আকাবানে বিভিও হলে এক উৎসবমুখর পরিবেশে আয়োজিত সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

সভায় বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে গঠিত নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাপানপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এম ডি এস আল আমিন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন বি এম মিরাজ ও মাইনুল চৌধুরি কাইজার।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনোয়ার সরকার।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আহমাদ উল্লাহ (সাদী), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইলিয়াস আমীন ও শাহীন কিবরিয়া।
অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোঃ শামীম।

এছাড়াও, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন:
ডঃ আশির আহমেদ, মোঃ বজলুর রহমান, জাহিরুল হক, মুক্তা চৌধুরি, রেজাউল করিম বাপ্পী, কাজী সারোয়ার হাবিব, আহমেদ ফরিদ উদ্দিন, প্রকৌশলী জসিম উদ্দিন, হারুনুর রশীদ, মোঃ জাহিদ হোসেন, ইলিয়াস মুন্সী ও ড. আশরাফ আহমেদ।

কমিটি গঠনের এই আয়োজনটিতে উপস্থিত সকল সদস্যগণ নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী এক বছরের জন্য তাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

চাঁদপুর সোসাইটি জাপান প্রবাসী চাঁদপুরবাসীদের ঐক্য, সহযোগিতা এবং সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় এক অনন্য সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com