শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাফলংয়ে ২ উপদেষ্টার গাড়ি আটকিয়ে বিক্ষোভ করায় আটক ৩

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাফলংয়ে ২ উপদেষ্টার গাড়ি আটকিয়ে বিক্ষোভ করায় আটক ৩
১১

সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি বহর অবরুদ্ধ করে বিক্ষোভের ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশের দায়েরকৃত মামলায় বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সৃষ্ট ঘটনায় পরদিন ১৫ জুন থানার এসআই ওবায়দুল হাসান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় এই মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৯ জনেরসহ ১৫৯ জনকে বিবাদী করা হয়েছে। মামলায় আসামীরা হলেন পূর্ব জাফলং ইউনিয়নের কালীনগর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দলু (৫০),মোহাম্মদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহজাহান মিয়া(৫০), ছৈলাখেল ৮মখন্ড গ্রামের শামসুল আলমের ছেলে মোঃ ফারুক মিয়া (৪০)। রোববার(১৫ জুন) দিবাগত রাতে বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে এসব অপরাধীদের গ্রেফতার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে ধৃতদের উপস্থিতি ও জড়িত থাকার প্রমাণ রয়েছে। ধৃত দেলোয়ার হোসেন দলু চিহ্নিত বালু লুটপাটকাারী। তার বিরুদ্ধে পরিবেশ বিনষ্ট আইনেও মামলা রয়েছে।

নিষিদ্ধ ইসিএ এলাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাথর বালি লুটপাট ও চুরি করা সিন্ডিকেটের অন্যতম হোতাও এই দেলোয়ার হোসেন দলু। ৫ আগষ্টের পর পাথর বালি লুটপাট করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয় সে। গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত কবির হোসেন জানান ঘটনার পর পরই পুলিশ মূল অপরাধীদের আইডেন্টিফাই করে অভিযান শুরু করে। ধৃত ৩ অপরাধী দুই উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ ও বিশৃঙ্খলার সাগরে সরাসরি জড়িত। তাদের উক্ত ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত আসামিদের গ্রেফতারে আমাদের একাধিক টিম মাঠে রয়েছে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com