শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট সিলেট) প্রতিনিধি :   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু
৭৭

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটক নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে জিহাদ (১১)।

২৭ মার্চ শুক্রবার  দুপুর ১২ টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সহপাঠীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে  জিহাদ তার দাদির সাথে নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে আসে। জিহাদসহ কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে জিহাদ স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন  দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com