শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারের নব-নির্বাচিত ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। নব-নির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেনের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুস শহীদ, ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সস্পাদক মো. মিনহাজ উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, রাখেন মাওলানা নজরুল ইসলাম, বাজার ব্যবসায়ী কমিটির সদস্য জিয়াউর জিয়া রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জাফলং বাজারের ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি,পাবলিক টয়লেট, বিভিন্ন জরাজীর্ণ শেড মেরামত রক্ষণাবেক্ষণে গুরুত্ব সহকারে প্রকল্প নিয়ে কাজ করতে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথির বক্তব্যে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী জাফলং বাজারের ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি, পাবলিক টয়লেট, বিভিন্ন জরাজীর্ণ শেড মেরামত রক্ষণাবেক্ষণে অতি দ্রুত প্রকল্প নিয়ে সকল সমস্যা ধাপে ধাপে সমাধানে পদক্ষেপ নেয়া হবে এবং জাফলং বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির যেকোন ভালো কাজে পাশে থাকার অঙ্গিকারে চেষ্টা করবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com