শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাফলং এ ৬২০ পিস ই য়া বা সহ দুইজন গ্রে ফ তা র!

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাফলং এ  ৬২০ পিস ই য়া বা সহ দুইজন গ্রে ফ তা র!
১২

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষ থেকে তাঁদের আটক করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্র এলাকার মু্ছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৫), গোয়াইনঘাট উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্রের মৃত রজব আলীর ছেলে সাহাব উদ্দিন (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ নলজুরী আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেফতার করেন। গ্রেফতার দু’জন ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com