শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামায়াত-শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

আনোয়ার হোসেন   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াত-শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
১০

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম। জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সেক্রেটারী মো. ওবায়দুল হক ও সংগঠনের পৌর শাখার সেক্রেটারী আবু হাসান আকন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারী মাও: জহুরুল হক সরকার, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ওমর সানী আকন্দ, জামায়াতে ইসলাম পৌর শাখার আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, জামায়াত নেতা ফয়সাল কবির রানা, ওবায়দুল হক, নুরন্নবী সরকার, মো. ফররুখ আহম্মদ, ওবায়দুর রহমান রাজু, শাহীন মাহমুদ, মাও: আব্দুর রহমান, মাও: জোবায়ের আলী, আনিছুর রহমান, আজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্কের শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com