ফারিয়াজ ফাহিম,জামালপুর : | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ৫ আগষ্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষনা করে।
দিবসটি উপলক্ষে আজ দুপুরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরের তমালতলা থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ফিরোজ মিয়াসহ প্রমুখ।
এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দিবসে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানানো সহ,সংস্কার করে দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবি জানান।।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com