প্রতিনিধি জামালপুর | শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
গ্রামীণ মানুষের সেবায় জামালপুরের শেখেরভিটায় উদ্বোধন করা হয়েছে আল মাসুম জেনারেল হাসপাতাল।
শনিবার (১ নভেম্বর) মাগরিবের নামাজের পর জামালপুরের শেখেরভিটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আল মাসুম জেনারেল হাসপাতাল। উদ্বোধন উপলক্ষ্যে শেখেরভিটাবাসীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আল মাসুম, পরিচালক আকরামুল ইসলাম, এবং শেখেরভিটা এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আল মাসুম বলেন,
গ্রামীণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
পরিচালক আকরামুল ইসলাম বলেন,
শেখেরভিটা ও আশপাশের এলাকাবাসী যাতে দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা পায়, সে লক্ষ্যেই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা সেবার মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।
এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন আজিজুল হক আকন্দ ও জব্বার হোসেন জাহাঙ্গীর আলম আব্দুল ওয়াজেদ সহ আরও অনেকে।
তারা বলেন, এলাকায় আধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এতে সাধারণ মানুষ ঘরে বসেই চিকিৎসা নিতে পারবে।
বক্তারা আশা প্রকাশ করেন, হাসপাতালটি অচিরেই শেখেরভিটা ও আশপাশের মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে।
স্থানীয়রা আবদার করেন প্রতি মাসে একটা করে ফ্রী ম্যাডিকেল ক্যাম্প ও গরীব দুঃখীদের জন্য যেনো চিকিৎসার কার্ড করা হয়
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com