শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রতিনিধি জামালপুর   |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি হতে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক হাফিজা খানম,ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, অফিসার সেলপ আলমগীর মিয়া, সুরাইয়া পারভীন,ঝরনা বেগম,প্যনেল লইয়ার সাবিনা ইয়াসমিন, ক্লায়েন্ট খাদিজা বেগম,সাবিহা বেগম। জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। প্রথমে শান্তির প্রতীক পায়রা ও স্মারক বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। সোমবার (২৮ এপ্রিল) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড় হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মো. শহীদুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মো. রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী, লিগ্যাল এইডের মো. আল মামুন, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, জেল সুপার আবুল কালাম আজাদ, জামালপুর নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি আইনজীবী ফজলুল হক, আইনজীবী ইউসুফ আলী। এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি হতে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক হাফিজা খানম,ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, অফিসার সেলপ আলমগীর মিয়া, সুরাইয়া পারভীন,ঝরনা বেগম,প্যনেল লইয়ার সাবিনা ইয়াসমিন, ক্লায়েন্ট খাদিজা বেগম,সাবিহা বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান সরকারের একটি মহতি উদ্যােগ হলেও বেশির ভাগ জনগণ এ বিষয়ে অবগত নন।মানুষের মাঝে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করেছে। বক্তারা আরও বলেন, জামালপুরে লিগ্যাল এইড এর মাধ্যমে দুইশত ৬ টি মামলা আপস ও মিমাংসা করা হয়। সারাদেশে লিগ্যাল এইড এর মাধ্যমে ১লাখ ৮৬ হাজার এর বেশি মানুষকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। লিগ্যাল এইড এর মাধ্যমে আইনী সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম ও মাহফুজা আক্তার। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতি, জজ আদালতের জি.পি, পি.পি এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিবর্গ, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com