শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জামালপুর প্রতিনিধি   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
১১

জামালপুরের শহরে ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।  আজ(শনিবার) ভোর ৬ টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছনকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ জানা গেছে নিহতরা জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। গণমাধ্যমকে পুলিশ জানায়, জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিস্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু।

এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার (লং ভিয়ে ক্যাল) একটি ট্রাক সরাসরি দাড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। ঘটনাস্থলে মারা যান ট্রাকচালক জুয়েল। তিনজন আহত হয়। দুর্ঘটনার পরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়কে দাড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে একটি মোটর সাইকেল সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করেছে পুলিশ।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com