শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে বায়োমেট্রিক ভোটার হালনাগাদ কর্যক্রমের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি   |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে বায়োমেট্রিক ভোটার হালনাগাদ কর্যক্রমের উদ্বোধন

জামালপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  আজ,বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জামালপুর উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগমের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম।  নতুন ভোটার হালনাগাদ করতে আসা সুমাইয়া আক্তার বলেন, অনেক খুশি নতুন ভোটার হতে পেরে।

প্রথম ভোটার হচ্ছি ভালো লাগছে। সবার আগে চলে আসছে ভোটার হতে।  আশিকুর রহমান নামে আরেকজন বলেন, অনেক লাইনে দাঁড়িয়ে থেকে ছবি তুলে ভোটার হলাম। অনেক ভালো লাগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট প্রদান করতে পারবো এটা সত্যি অনেক আনন্দে।  এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সুষ্ট ভাবে শেষ হয়েছে।

আজ থেকে শুরু বায়োমেট্রিক প্রদান করে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম। ৩ টি উপজেলা জামালপুর সদর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শেষ করে আজ ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হলো।  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটার সংযুক্ত করা হচ্ছে। আগামী দুই মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com