ফারিয়াজ ফাহিম : | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ(শনিবার)কেন্দ্রীয় বি এন পির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এর পরামর্শক্রমে জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, জেলা যুবদলের সদস্য সচিব মোঃসোহেল রানা খানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সকল শহীদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবং সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবিতে জামলপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বকুলতলা মোড় হতে শুরু করে শহরের সফির মিয়ার বাজারে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।
পরে বিক্ষোভ মিছিলটি শেষে সংক্ষিপ্ত আলোচনায়, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব জানান, জুলাই-আগষ্টে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ওই সময় নিয়মিত বিভিন্ন কর্মসুচি পালন করে জামালপুর ছাত্র-জনতা।
গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ছাত্র ও সর্বস্তরের জনতা একটি মিছিল নিয়ে জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এবং দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। ওই ঘটনায় একাধিক মামলা দায়ের করা হলেও চিহ্নিত অস্ত্রধারী কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আমরা ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com