শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে ৯নং রানাগাছা ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি জামালপুর   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে ৯নং রানাগাছা ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
১২

জামালপুরের ৯ নং রানাগাছা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল লতিফ। তার বিরুদ্ধে গত সাত-আট মাসে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সে,গর্ভবতী কার্ড,দোকান ভাড়া,চাকরির প্রলাপ দেখিয়ে প্রায় ১ কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে।  রানাগাছা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রমজান আলী অভিযোগ করে বলেন, কেউ জন্মসনদ ওয়ারিশ সনদ নিতে গেলে সচিবকে ২০০-৩০০ টাকা দিতে হয়। তার কাছে হোল্ডিং,মাসিক দোকান ভাড়া,গর্ভবতী কার্ডের জন্য ঘুষ, ট্রেড লাইসেন্সে সহ ১ কোটি রয়েছে। সরকার পতনের পর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল আসছে না। পরিষদের সব আয়-ব্যয়ের হিসাব সচিব দেখেন। সচিবের কাছে পরিষদের হোল্ডিং, ট্রেড লাইসেন্সের টাকার হিসাব চাইলে দিচ্ছে না।

এছাড়াও পরিষদের পুরো দায়িত্বভার সচিব নিজেই দেখেন। তার বিরুদ্ধে প্রতিদিনই মানুষের অভিযোগ থাকে। মোঃ আ: কুদ্দুস কদর নামে আরেক ইউপি সদস্য জানান, পরিষদের যাবতীয় হিসাব-নিকাশ সচিব দেখেন। গত ৭-৮ মাসের পরিষদের হোল্ডিং, ট্রেড লাইসেন্সসহ প্রায় ১ কোটি টাকার হিসাব দিচ্ছেন না। এছাড়াও তার বিরুদ্ধে জন্মসনদ, ওয়ারিশ সনদে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল কার্যালয়ে আসেন না। প্যানেল সবগুলো চেয়ারম্যানের নিয়ন্ত্রণে থাকায় তারাও পরিষদে আসছেন না।

তখন থেকে পরিষদের যাবতীয় হিসাব সচিব একাই দেখেন। অভিযুক্ত ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল লতিফ বলেন, জন্মসনদ, ওয়ারিশ সনদের ফি বাবদ ১০০ টাকা নেওয়া হয়। এছাড়া কোনো হোল্ডিং, দোকান ভাড়া,গর্ভবতী কার্ড এর ঘুষ, ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ করিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি গনমাধ্যমকে কে জানান, রানাগাছা ইউনিয়ন পরিষদে কিছু ঝামেলা হয়েছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com