শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুর পৌরসভা প্রশাসকের নেতৃত্বে ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন, স্বস্তির আশায় নগরবাসী

জামালপুর প্রতিনিধি:   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুর পৌরসভা প্রশাসকের নেতৃত্বে ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন, স্বস্তির আশায় নগরবাসী
৬৪

একটু ভারী বৃষ্টি হলেই যেন পানির নগরীতে পরিণত হয় জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকা। সড়কজুড়ে জমে থাকা পানি, উপচে পড়া ড্রেন আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।

শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়ি—সবখানেই সৃষ্টি হয় ভোগান্তির চিত্র।
এমন পরিস্থিতিতে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সরাসরি মাঠে নেমেছে জামালপুর পৌরসভা।

আজ রবিবার সকালে জামালপুর পৌর প্রশাসকের নেতৃত্বে শহরের পশ্চিম নয়াপাড়া, গেইটপার, বিসিক শিল্প নগরী ও
বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা, ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করা হয়।

এ সময় বন্ধ হয়ে থাকা ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রশাসক।

পরিদর্শনকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, “জলাবদ্ধতা শুধু একটি সাময়িক সমস্যা নয়, এটি নগরজীবনের বড় একটি দুর্ভোগে পরিণত হয়েছে।
নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে পৌরসভা আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কোথাও যেন পানি আটকে না থাকে, সেজন্য ড্রেনেজ ব্যবস্থাকে সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পৌরসভার পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। অনেক সময় অসচেতনভাবে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় পানি চলাচল বাধাগ্রস্ত হয়। সবাই সচেতন হলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।”

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক জানায়, শহরের গুরুত্বপূর্ণ ড্রেনগুলো পরিষ্কার করা, পুরোনো ড্রেন সংস্কার এবং নতুন পানি নিষ্কাশন লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় দীর্ঘসময় পানি জমে থাকে, সেসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে।

এদিকে পৌরসভার এমন উদ্যোগে আশাবাদী হয়ে উঠেছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন পর প্রশাসনের সরাসরি তদারকিতে পানি নিষ্কাশনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এতে অন্তত সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি মিলছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “বৃষ্টি হলেই দোকানে পানি ঢুকে ব্যবসার ক্ষতি হতো। এখন পৌরসভার লোকজন নিয়মিত ড্রেন পরিষ্কার করছে। পানি আগের চেয়ে দ্রুত নেমে যাচ্ছে। আমরা চাই এই কার্যক্রম নিয়মিত চলমান থাকুক।”

একজন পথচারী বলেন, “জলাবদ্ধতার কারণে চলাচলই কষ্টকর হয়ে পড়েছিল। প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দ্রুত স্থায়ী সমাধান হলে নগরবাসী বড় স্বস্তি পাবে।”

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও জলাবদ্ধতামুক্ত জামালপুর গড়তে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com