শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা করা হবে: মুহাদ্দিস আবু নছর আশরাফী

মোঃ সবুর খাঁন, কচুয়াঃ   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা করা হবে: মুহাদ্দিস আবু নছর আশরাফী
৬৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকের কবর রচনা করা হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-১ কচুয়া (২৬০) আসনের ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। রোববার ০৯ই ফ্রেব্রুয়ারী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া আসনের উত্তরাঞ্চলীয় নির্বাচনী বিশাল জনসমাবেশে প্রধান বক্তা মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন “আমরা ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন করতে চাই” কচুয়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল অঙ্গীকার। এই জনপদে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতি বাজের স্থান হবে না । তিনি আরও বলেন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও বৈষম্যহীন কচুয়া গড়তে জামায়াতে ইসলামী কাজ করবে বলে উপরোক্ত কথা গুলো বলেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ’র সভাপতিত্বে ও ১নং সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসাইন হেলালী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে মুফতী মুখলেছুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম ও সহকারী সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি’র কচুয়া উপজেলার প্রধান সমন্বয়ক ডাঃ আরিফুল ইসলাম,

এছাড়া উপস্থিত ছিলেন, ২নং পাথৈর ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রধান, ৩নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতী মাসুম বিল্লাহ মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিসের ১নং সাচার ইউনিয়নের সেক্রেটারী মুফতী মিজানুর রহমান নোমানীসহ জামায়াতে ইসলামী ও ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন বিশাল জনসভায় উপস্থিত ছিলেন। জনসমাবেশে বক্তারা কচুয়া উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com