শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জার্মানিজুড়ে ঈদ উল ফিতর পালিত

জার্মানি প্রতিনিধি:   |   রবিবার, ৩০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জার্মানিজুড়ে ঈদ উল ফিতর পালিত
১৯

অনাবিল আনন্দ ও ব্যাপক উচ্ছাসের মধ্য দিয়ে সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিশ্বের নানা দেশের সাথে মিল রেখে জার্মানিতেও আজ রোববার ৩০ মার্চ উদযাপন করা হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এই উপলক্ষে দেশটির রাজধানী বার্লিনসহ দেশটির অন্যান প্রদেশের নানা শহরের মসজিদগুলোতে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে। তীব্র শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার এই জামাতে ছিল সর্বস্তরের মুসল্লিদের ভিড়।

এছাড়াও নগরীর ভেডিং এর  প্রবাসীদের তৈরি দারুল ইহসান, আল উম্মাহ মসজিদ, নয়াকোলনের বায়তুল মোকাররম মসজিদেও ছিল বেশ কয়েকটি ঈদ জামাত। এদিন সবগুলো ঈদ জামাতে মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশ ছাড়াও আফ্রিকার মুসল্লিদের সাথে অংশ নেন সর্বস্তরের প্রবাসী নারীপুরুষসহ নানা শ্রেণি-পেশার বাংলাদেশিরাও।

জামাত শেষে প্রবাসীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করে দোয়া করা হয় জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের জন্যও। সবার মাঝে বিতরণ করা হয় ঈদের খাবার। বেশীরভাগ প্রবাসীই দেশে থাকা স্বজনদের সাথে কুশল বিনিময় করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com