জার্মানি প্রতিনিধি: | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে এবং অব্যাহত পতিত আওয়ামীলীগের ফ্যাসিবাদী সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট। শনিবার বিকেলে নগরীর সোয়ার্চার লেন ভেগেতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে গেছেন, ভারতীয় আধিপত্যকে চোখ রেখে কথা বলেছেন। তাই তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com