জার্মানি প্রতিনিধি | সোমবার, ০৯ জুন ২০২৫ | প্রিন্ট | ২৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
রোববার ৮জুন জার্মানির রাজধানী বার্লিনের ফ্রিডরিশহাইনে বসেছিল জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুওর এর ২৭তম আসর। দিনব্যাপী উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় ৭০টি দল অংশ নিয়ে নিজ দেশের শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে। এসময় সবার কন্ঠে ছিল সম্প্রীতি ও ভালবাসার সুর। উৎসবে বরাবরের মত ছিল জার্মানিতে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে কালচারাল ফোরামের আয়োজনে বার্লিনের পথে বাংলাদেশের আবহমান শিল্প ও সংস্কৃতির বর্ণিল পরিবেশনা। উৎসবে যোগ দেন হ্যানেভার, বন, কোলন, ভিসবাডেনসহ দেশটির নানা প্রদেশ থেকে আসা প্রবাসীরা।
বাহারী এই আসরে কার্নিভালে অংশ নিতে বাহারী পোশাকে আর অপরুপ সাজে হাজির হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় হাজার হাজার সংস্কৃতিকর্মী। তাদের সবার পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে বার্লিনের পথে নেমে আসা সব বয়সের মানুষের। তবে এবারের কার্নিভালেও বাংলাদেশক সাহস ও ভালবাসা জানিয়েছন লাখো মানুষ। এবারের এই সাংস্কৃতিক উৎসবে জার্মানির নানা প্রদেশ থেকে প্রবাসী তরুণ তরুণীরা ছুটে এসেছেন । প্রত্যাশা ছিল দেশের অসাম্প্রদায়িক বর্ণিল লোকজ শুদ্ধ সংস্কৃতি যেন টিকে থাকে আরো কোটি বছর!! তবে কোন অঘটন ছাড়াই কার্নিভাল শেষ করতে পেরে খুশী মের্জ প্রশাসন। ছিল কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com