বিশেষ প্রতিনিধি।। | শনিবার, ০৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | ২১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পরিবেশ রক্ষা এবং সদকায়ে জারিয়ার নিয়তে জাহানপুর যুব সেবা উন্নয়ন সংগঠন এর উদ্যোগে মসজিদ ও মাদ্রাসার প্রাঙ্গণে ৬০টি সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের আওতায় ১০টি মসজিদ ও মাদ্রাসায় ৫০-৬০টি করে সুপারি গাছ বিতরণ করা হবে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৭টি স্থানে চারা পৌঁছে দেওয়া হয়েছে। সংগঠনের এক প্রতিনিধি বলেন,“সবুজে ঘেরা পবিত্র স্থান আমাদের সবার জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনবে। আমরা চাই এই প্রচেষ্টা যেন সদকায়ে জারিয়া হিসেবে কবুল হয় ইনশাআল্লাহ।” স্থানীয় মুসল্লি, শিক্ষক ও এলাকাবাসী এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়ে বলেন, এই গাছগুলো ভবিষ্যতে পরিবেশ ও অর্থনীতির জন্য দারুণ উপকারে আসবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com