শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জিপিএ গোল্ডেন এ+ পেয়ে ফিজা জাভেদ এর সাফল্য

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিপিএ গোল্ডেন এ+ পেয়ে ফিজা জাভেদ এর সাফল্য
১৪

সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার নির্বাহী সম্পাদক ও সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ম্যানেজার মো. এমরান সুলতান জাভেদ এর কন্যা ফিজা জাভেদ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে জিপিএ গোল্ডেন এ+ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

ফিজা জাভেদ ভৈরব কে. বি. পাইলট হাই স্কুল নামে পরিচিত ভৈরব সরকারি কাদির বক্স পাইলট মডেল হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। তার পিতা বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ম্যানেজার এবং মাতা ফাতেমা আক্তার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর পাগলা বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি।

তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুককান্দি গ্রামে। সে তিন বোনের মধ্যে সবার বড়।

ফিজা জাভেদ তাঁর এ সাফল্যের জন্য তাঁর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য পড়াশোনা করতে চায়। সেজন্য সবার নিকট দোয়া কামনা করে।

ফিজা জাভেদ এর গর্বিত পিতা মো. এমরান সুলতান জাভেদ তার মেয়ের এ সাফল্যে অনেক খুশি। তিনি তার মেয়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ফিজা জাভেদের এই সাফল্যে সাপ্তাহিক দুর্জয় দরশন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com