শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জিয়া মঞ্চ নেতা ফারুকীর হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের বিচার দাবিতে মানববন্ধন

এম. মতিন:   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিয়া মঞ্চ নেতা ফারুকীর হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের বিচার দাবিতে মানববন্ধন

জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকীর উপর ছাত্রলীগ ক্যাডার সন্ত্রাসী হৃদয় মিত্র সুমন প্রকাশ ইয়াবা সুমন ও তার ক্যাডার বাহিনী কর্তৃক গত ২৮ অক্টোবর দিবাগত রাতে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জিয়া মঞ্চ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামিল সিদ্দিক।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সি: সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল, সহ সম্পাদক মাস্টার কামাল উদ্দীন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবদুল গফুর খান, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক শাহ আলম।

বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আহমদ হোসেন আমু,
মহানগরের যুগ্ম আহবায়ক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী বকুল, এম.নাছির উদ্দিন, এয়ার মোহাম্মদ আবু, নুর আলম কালু, রাসেল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক সাদ্দাম, মহানগরের সদস্য সচিব ইলিয়াস ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব এড. ইস্কান্দার আলম চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এজলাস, রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আবদুল আলী, সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর, বক্কর, সালাহউদ্দিন রুবেল প্রমুখ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম ফারুকীর উপর হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার ইয়াবা সুমন ও তার ক্যাডার বাহিনীকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com