শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষি ও জলাবদ্ধতা ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলেছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষি ও জলাবদ্ধতা ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলেছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন
৪২

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিকেলে নগরীর জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে “একটি জাতির জন্ম, স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচী” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রাম এ সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা গেলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পায়, ফলে উৎপাদনশীলতা বাড়ে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। একই সঙ্গে নগর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনেও এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।

তিনি বলেন, চট্টগ্রামে চলমান খাল ও নালা পরিষ্কার কার্যক্রম নগরবাসীর দুর্ভোগ লাঘবে সহায়তা করছে। কর্ণফুলী নদীর দূষণ রোধ, পলিথিন ব্যবহার কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম ৯ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, স্বাধীনতা যুদ্ধ ছিল সমগ্র জাতির ঐক্যবদ্ধ সংগ্রাম এবং এর সঠিক ইতিহাস সংরক্ষণ করা জরুরি। তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. মোজাফফর আহমেদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, বিএনপি নেতা খোরশেদুর রহমান এবং শামসুল আনোয়ার খান, বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক আব্বাস আহমেদ, মো. শাহ আলম, সালাউদ্দীন কায়সার লাভু, আলহাজ্ব জাকির হোসেন, গিয়াস উদ্দিন, শফিক আহমেদ, রফিক সর্দার, এডভোকেট এরশাদুর রহমান, আব্দুল আওয়াল, জসিম উদ্দিন হিমেল, নাছির উদ্দীন, মো. হাসান, আতিকুর রহমান, নজরুল ইসলাম মিয়াজি, শেখ আলাউদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com