শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আসলাম সহযোগিতার আবেদন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আসলাম সহযোগিতার আবেদন
৩০

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই কালজয়ী গানের বার্তাই আমাদের মনে করিয়ে দেয়, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। সেই মানবতার আহ্বান নিয়েই আজ অসহায় আসলামের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহায়তার আবেদন জানানো হচ্ছে।

কনিকাড়া জোড়হাটির বাসিন্দা সানু কাকার দ্বিতীয় ছেলে আসলাম গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে ধনিয়া এলাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন রাতেই তাকে ঢাকার বারডেম হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

গত রবিবার সকালে বারডেম হাসপাতালে তার পেটে প্রায় তিন ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, অপারেশনের সময় তার পেট থেকে একাধিক টিউমার ও দূষিত রক্ত বের করা হয়েছে। জরুরি এই অস্ত্রোপচার না করা হলে তার কিডনিসহ গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে জীবনহানির আশঙ্কা ছিল।বর্তমানে আসলাম সার্জারি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তার পেটের বাইরে একটি নল স্থাপন করা হয়েছে এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আরও একটি অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।আসলাম একজন নিম্নআয়ের মানুষ। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও সহৃদয় মানুষদের কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানানো হয়েছে।

মানবতার এই কঠিন সময়ে আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। আমাদের সামান্য সহায়তাই আসলামের জীবনে বাঁচার নতুন আশা জাগাতে পারে।

সহযোগিতার জন্য (বিকাশ):

সামীম চৌধুরী (পার্সোনাল) – ০১৭৭৪০৪০৪০৯

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com