শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ী সমাজ কল্যাণ সংস্থা মিশিগানের নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
১২

গত রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে এ পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শামিম ও সহ-সাধারন সম্পাদক কামরুল হোসেন পলাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমছ উদ্দিন তুতা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক সৈয়দ রেজা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইয়াছির আহমেদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ খান দুলাল, সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, উপদেষ্টা কমিটির সদস্য সেলিম আহমেদ। নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান উপদেষ্টা কমিটির সদস্য সেলিম আহমেদ। সংস্থার সার্বিক উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন নিজাম আশরাফ কুটুল। পরিশেষে সংস্থার সভাপতি শরিফ উদ্দিন আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ও সার্বিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com