সুইজারল্যান্ড প্রতিনিধি | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ৩৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নানা আনুষ্ঠানিকতায় সুইজারল্যান্ডের জুরিখ শহরে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করেছে দেশটির জাতীয়তাবাদী দল বিএনপি শাখা ও তার অঙ্গসংগঠন। এই উপলক্ষে রোববার শহরের হাইনরিখশ স্ট্রাসের একটি হলরুমে বিজয় উৎসবের আয়োজনে সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে। দুই পর্বের অনুষ্ঠানের শুরুতেই দেশ ও দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়, তারপর জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে আলোচনা পর্বে স্বাধীনতা সংগ্রামে সকল জাতীয় নেতৃবৃন্দ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর জুরিখ কমিটির সভাপতি সমীর কুমার রায়, জামাল হোসেন, রুনু আক্তার, শামসুদ্দিন তালুকদার, জুবায়ের আহমেদ জুয়েল, মাহফুজ শিকদার এর পরিচালনায় আলোচনা সভায় সুইজারল্যান্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল এর সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঈনুল হক খান অপু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন কাউসার, সিনিয়র নেতা শহীদ হোসেন খোকন, হাজী রফিকুল ইসলাম, ওবায়দুর রহমান মিঠু, লিটন হাওলাদার, হুমায়ুন কবির, মাহবুব ইসলাম, মাহবুব হাসান, ইকবাল মোল্লা, শিবির ভূঁইয়া, ওয়াহিদ হোসেন রানা, নজরুল মোল্লা, মিজানুর রহমান তারা, আরিফ মোল্লাসহ অনেকে।
এসময় তারা ছাত্রজনতার আন্দোলনে পতিত হাসিনা সরকারের গুম খুনের রাজনীতি, বিএনপির বিরুদ্ধে বর্বরতা, দেশের সম্পদ লুটপাট ও অর্থ পাচার ও ভারতের তাবেদারীর বিষয়ে সবাইকে স্বরণ করিয়ে দেন, বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জনক আর আওয়ামী লীগ সত্যিকারের স্বৈরাচার হয়ে দেশকে দেশের মানুষকে নরকের দিকে ঠেলে দিয়েছে। এখন সময় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ার। এই জন্য সুইজারল্যান্ড বিএনপি সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাবে বলেও উল্লেখ করেন বক্তারা।
বিজয় উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন ববি মিয়া, তুষার আহমেদ, গাজী শহীদ, আলমগীর হোসেন বেপারী, আওলাদ হোসেন. সিরাজুল ইসলাম. চঞ্চল মাদবর, শাহীন তালুকদার, জুরিখ স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, শাহিন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হোসেন, শিখন, আলমগীর, শিমুল মিয়া, শামীম দেওয়ান, আরমান উদ্দিন, আলোন হোক. অরেঞ্জ সিকদার, ইকবাল মাদবর, মিজান শাহীন. ড্যানি নাহির হোসেন, শাজাহান, আবুল, মুস্তাফিজুর রহমান, জাকির, কামাল, কাউসার, শামীম, সেরু, কাজী সাঈদ, লালন,উর্মি সহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী নারী ও শিশুদের জন্য ছিল দারুণ সব খেলার আয়োজন। দেয়া হয় বিজয়ীদের মধ্যে পুরষ্কারও। তারপরেই সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, আধুনিক গান ও নৃত্যে অংশ নেন অসংখ্য প্রবাসী শিল্পীরা। সবশেষে ছিল বাঙ্গালী খাবারের বিশাল আয়োজন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com