শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুলাই গণঅভ্যুত্থানের অতন্দ্র প্রহরীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচারে চট্টগ্রাম প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই গণঅভ্যুত্থানের অতন্দ্র প্রহরীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচারে চট্টগ্রাম প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ
১৪৪

জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের অতন্দ্র প্রহরী শিক্ষার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার, ভিত্তিহীন, বানোয়াট এবং মানহানিকর অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বলেন, ছাত্র-জনতা হত্যাসহ বিভিন্ন মামলার আসামীরা এ ধরনের অপপ্রচারের সাথে জড়িত। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করার কারণে একের পর এক ধৃষ্টতাপূর্ণ আচরণ করে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গত ০৪ মার্চ, জনৈক সাংবাদিক ‘হোসাইন তৌফিক ইফতেখার’ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মানহানিকর একটি পোস্ট করেছেন। উক্ত পোস্টে কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই জুলাই যোদ্ধাদের ‘গুপ্ত কর্মী’ ও ‘চাঁদাবাজ’ এবং উপস্থিত নারী সহযোদ্ধাদেরকে ছাত্রী সংস্থার সাথে সংযুক্ত বলে স্বৈরাচারী প্রক্রিয়ায় রাজনৈতিক ট্যাগিং করেন তিনি। এর মাধ্যমে তিনি জুলাই অভ্যুথানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অবদানকে খাটো করার ব্যর্থ চেষ্টা করেন । আমরা এই কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা কতিপয় সুযোগ সন্ধানী সাংবাদিক, যারা বিগত বছরগুলোতে সত্য গোপন করে সাধারণ ছাত্র-জনতার ওপর নিপীড়নে উসকানি দিয়েছেন, তাদের বিচারের দাবিতে জুলাই যোদ্ধারা তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। এটি কোনো ‘নাটক’ নয়, বরং ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি অংশ বলে আমরা মনে করি।
এছাড়া একজন নারী আন্দোলনকারী এবং অন্যান্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে যে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, তা সুস্থ সাংবাদিকতার পরিপন্থী। এটি মূলত ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার এবং ফ্যাসিবাদের অবশিষ্টাংশদের রক্ষার একটি অপকৌশল মাত্র।

নেতৃবৃন্দরা আরও বলেন, হাজারো মৃত্যু আর রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। আমাদের এই ঐতিহাসিক অর্জন বাংলাদেশের আপামর জনসাধারণ, যাদের যূথবদ্ধ আন্দোলনের ফসল। এখনও পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী জুলাইকে মুছে ফেলে দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com