শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুলিয়ারচরে নাম ফলক ও বৃক্ষ রোপন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুলিয়ারচরে নাম ফলক ও বৃক্ষ রোপন
১৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ ও মো. মাহমুদুল হাসান জয় এঁর স্বরণে নাম ফলক ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদের নতুন ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে শহীদদের নাম ফলক উন্মোচন ও জাতীয় গাছ আমের চারাগাছ রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, জুলাই শহিদ মো. মাহমুদুল হাসান জয় এঁর পিতা মো. মিজানুর রহমান নাহিদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওবায়দুল হক, জান্নাতুল ফেরদৌস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আকবর সেলিম, উপসহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার চৌধুরী,

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি হাফেজ সাইদুল্লাহ, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন সহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মচারীবৃন্দ। নাম ফলক উন্মোচন ও বৃক্ষ রোপন শেষে কুলিয়ারচর উপজেলার জুলাই শহীদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ ও মো. মাহমুদুল হাসান জয়সহ দেশের সকল জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের খাদেম আব্দুস সাত্তার। উল্লেখ্য, কুলিয়ারচর উপজেলার মো. মাহমুদুল হাসান জয় গত ২০২৪ সালের ৬আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন এবং ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ একই সালের ১৯ জুলাই শহীদ হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com