শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় বিএনপি’র বিজয় র‍্যালি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় বিএনপি’র বিজয় র‍্যালি
১০

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় বিজয় র্যালি করেছে বিএনপি। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা বিএনপি’র কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত এ র্যালিতে ব্যানার, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে দলটির বিভিন্ন পর্যায়ের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা- সাঈদ-ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান: মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে-সহ বিভিন্ন শ্লোগান দেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে ফিরে আসে। এর আগে র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। বিএনপি’র বিরুদ্ধে সকল অপপ্রচার রুখে দিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com