বিশেষ প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বাইতুল গফুর মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ফজর নামাজ শেষে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া বীর সন্তানদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ কাউসার আহমাদ।ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ও কেন্দ্রীয় সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com