শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘জুলাই স্মৃতিকথা’ প্রকাশে ইবি প্রশাসনের উদ্যোগ, শিক্ষার্থীদের লেখা আহ্বান

মনিরুজ্জামান তুহিন   |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘জুলাই স্মৃতিকথা’ প্রকাশে ইবি প্রশাসনের উদ্যোগ, শিক্ষার্থীদের লেখা আহ্বান
১৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘জুলাই স্মৃতিকথা’ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে। বুধবার (৯ জুলাই) ‘জুলাই স্মৃতিকথা’ স্মারক সম্পাদনা পর্ষদের সম্পাদক ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই বিপ্লব ২০২৪ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ, কুষ্টিয়া এর উদ্যোগে একটি স্মৃতিস্মারক প্রকাশিত হবে ইনশাআল্লাহ। উক্ত স্মারকে তোমাদের লিখা স্মৃতিস্মারককে সমৃদ্ধ করবে।

আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে তোমার লিখা জমা দিতে সবিশেষ অনুরোধ করছি।” লেখা জমা দেয়ার ঠিকানা- Whatsapp: 01718-374113, 01759-985550 Email: drkamrulhasan014@gmail.com এবিষয়ে অধ্যাপক ড. কামরুল হাসান বলেন,”শহীদদের স্মরণে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই স্মৃতিকথা’ উপকমিটির দায়িত্বে আছি। সকল শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে লেখা দেয়ার আহ্বান জানানো হয়েছে। যারা লেখা দিবে তাদের ছবিসহ প্রকাশিত হবে। জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতি সংরক্ষণে এ স্মৃতিকথা অবিস্মরণীয় হয়ে থাকবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com