শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

যশোর জেলা প্রতিনিধি   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

২৫/১১/২০২৪ দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। অপরাধ সভার শুরুতেই গত অক্টোবর/২০২৪ মাসের কর্ম মূল্যায়ণে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

অক্টোবর/২০২৪ মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্তরা হলেন- ১। এসআই লিখন, বেনাপোল পোর্ট থানা, যশোর। ২। এসআই মোঃ শাহিনুর রহমান, জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোর ৩। ও এসআই মোঃ খালেদ, ঝিকরগাছা থানা, যশোর। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল বাশার, (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার,ডিএসবি, যশোর, সকল সার্কেল কর্মকর্তাগণ, ডিআইও-১, সকল অফিসার ইনচার্জগণ, টিআই প্রশাসন, কোর্ট ইন্সপেক্টর, সিআইডি সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com