শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জেলা প্রশাসকের নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শন

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলা প্রশাসকের নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শন
৭৯

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর-বাঞ্ছারামপুর-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মো. আবু সাঈদ। পরিদর্শনকালে তিনি সড়কের প্রস্তাবিত এলাইনমেন্টসহ প্রকল্পের সামগ্রিক কারিগরি বিষয়াদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে সড়কের বাঁক নিয়ন্ত্রণ, ভূমির যথাযথ ব্যবহার এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
জেলা প্রশাসক নির্দেশনা দেন, জনদুর্ভোগ কমিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে।পরিদর্শন শেষে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় এলাকাবাসী প্রকল্পটির প্রতি সমর্থন জানিয়ে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং আশ্বস্ত করে বলেন,সরকার জনস্বার্থেই এই বৃহৎ প্রকল্পটি গ্রহণ করেছে। সড়কের প্রশস্তকরণ সম্পন্ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয়দের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।”সড়কটি প্রশস্ত করা হলে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে।

দীর্ঘদিনের যানজট নিরসনের পাশাপাশি পণ্য পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টদের আশা।পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com