শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জেলা প্রশাসকের সাথে কেশবপুর সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাসুদ রায়হান:   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলা প্রশাসকের সাথে কেশবপুর সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাজিদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন, পূজা পরিষদের নেতা দুলাল সাহা, বনিক সমিতির প্রতিনিধি আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com