শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জেলা প্রশাসক কার্যালয়ে লটারির মাধ্যমে কর্মচারীদের বদলী,পদায়ন সম্পন্ন

ইসমাইল ইমন   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলা প্রশাসক কার্যালয়ে লটারির মাধ্যমে কর্মচারীদের বদলী,পদায়ন সম্পন্ন
১১

০৫ মার্চ বুধবার দুপুর ১২:০০ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা প্রশাসকের সভাপতিত্বে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ও উপজেলা ভূমি অফিসের এই তিনটি কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্বছ বদলি লটারি সভা আয়োজন করা হয়। এই লটারিতে যে কর্মচারীগণ ৩ বছরের অধিক একই শাখায় কাজ করছেন তাদের বদলি পদায়ন এর লটারি অনুষ্ঠিত হয় এবং মোট ৬৪ জন কর্মচারীর বদলি নির্ধারিত হয়। স্বচ্ছ বক্সে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীগণ নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেন।

কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে এই বদলি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং অভূতপূর্ব এই উদ্যোগকে স্বাগত জানান। এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com