শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জৈন্তাপুরের মুস্তাক সিলেট ‘ল’ কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত!

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   শনিবার, ২৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জৈন্তাপুরের মুস্তাক সিলেট ‘ল’ কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত!
২১৩

শিক্ষা, ঐক্য, প্রগতি ‘র পতাকাবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট ‘ল’ কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মুস্তাক আহমদ, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ( হরিপুর) ইউনিয়নের শিকার খাঁ গ্রামের বাসিন্দা। তিনি একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠেছেন। বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়ার আদর্শের ছাত্র রাজনীতির হাতেখড়ি, চিকনাগুলের হয়রত শাহজালাল (রাঃ) ডিগ্রী কলেজের ছাত্রদলের ১ম আহ্বায়ক (২০১০) সালের মধ্যদিয়ে। তৎকালীন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মরহুম ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার।

বর্তমানে সিলেট আইন কলেজের ২৩ -২৪ সেশনের নিয়মিত ছাত্র। ২০০৯ সালে এম. আহমদ পাবলিক স্কুল থেকে এস.এস.সি পাশ করে চিকনাগুল হয়রত শাহজালাল (রাঃ) ডিগ্রী কলেজে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে এইচ. এস.সি পাশ করে, বিএসএস ২০২০ সালে সিলেট এম.সি কলেজ থেকে পাশ করেন। বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে যান জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে, তিনি ভবিষ্যতে মানুষের সেবা করতে চান। ক্ষনস্থায়ী জীবনে সব কিছু চলে যাবে এই পৃথিবীতে পদচিহ্ন রেখে যেতে চান। তাকে সিলেট, ল কলেজের কমিটিতে নির্বাচিত করায় সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিব জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com