শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জোরারগঞ্জ’র ০৬ বছর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জোরারগঞ্জ’র ০৬ বছর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম
১৪৪

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার ০৬ বছর শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ আনোয়ার’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

মোঃ উজ্জল হাওলার চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন রঘুনাথপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়াবাসায় স্বপরিবার বসবাস করে আসছে এবং পেশায় হোটেলের মেসিয়ার। মোঃ উজ্জল হাওলার হোটেলের নাইট ডিউটি শেষে গত ১১ ফেব্রুয়ারি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে, তার স্ত্রী জরিনা বেগম কাজে ব্যস্ত থাকে। একই তারিখ সকাল আনুমানিক ১১ টায় তাদের কন্যা সন্তান ফাতেমা আক্তার(০৬)তাদের পাশের বাড়িতে মোঃ আনোয়ার এর ছেলের সাথে খেলতে যায়। দীর্ঘক্ষণ জরিনা বেগম তার কন্যাকে দেখতে না পেয়ে নাম ধরে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে তার প্রতিবেশী মোঃ আনোয়ারের দরজা ধাক্কা দিয়ে খুললে শিশুটি কান্না করতে করতে মোঃ আনোয়ারের ঘর হতে বের হয়ে আসে এবং মোঃ আনোয়ার তার সাথে খারাপ কাজ করেছে। তাৎক্ষণিক ভিকটিমের পড়নের পায়জামা ভেজা ও গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং আনোয়ার তার হাতে একটি রামদা নিয়ে ঘর হতে ভিকটিমের মাকে ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। ভিকটিমের মা চিৎকার করলে আসামী কর্তৃক নাবালিকা অবুঝ শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভিকটিমকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে ভিকটিমের পরিহিত জামা কাপড় সংরক্ষণে করে থানায় মামলা দায়ের করার পরামর্শ প্রদান করে।

উক্ত নৃশংস ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-১৩/০২/২০২৬খ্রি. ধারা-নারী ও শিশু নিযার্তন দমন আইন, ২০০০ এর ৯(১)

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ০১ নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আনোয়ার চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর আনুমানিক ১১:৫৫ মিনিটের সময় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানার খান সিটি সেন্টার,বারৈয়ারহাটএলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আনোয়ার (৪৩), পিতা- লাতু মিয়া প্রকাশ মফিজুর রহমান, গ্রাম-পূর্ব দূর্গাপুর থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম জেলার জোররগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com