শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফী মামলার প্রধান পলাতক আসামি সহযোগিসহ র‍্যাব-৭, চট্টগ্রাম’র হাতে গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফী মামলার প্রধান পলাতক আসামি সহযোগিসহ র‍্যাব-৭, চট্টগ্রাম’র হাতে গ্রেফতার
৫৩

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফী মামলার এজাহারনামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭, চট্টগ্রাম,সুত্রে জানাযায়, ভিকটিম আফসানা আক্তার ববি (২২) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাঠগর এলাকার মৃত মোঃ আলী নুর এর মেয়ে। গত ২০২৩ সালে ভিকটিমের বিবাহ বিচ্ছেদ হয় এবং তার ৫ বছরের একটি কন্যা সন্তান আছে। বিবাহ বিচ্ছেদের পরে ১নং বিবাদী তোফাজ্জল হোসেন এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং ভিকটিমকে জোরারগঞ্জ থানাধীন জেনারেল হাসপাতালে চাকরীর ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে গত ০১ নভেম্বর ২০২৪, ১নং বিবাদী ভিকটিমকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউপিস্থ মাইনদ্দিন পেট্রোল পাম্পের পাশে একটি বাসা ভাড়া করে দেয় এবং উক্ত ভাড়া বাসায় এসে ১নং বিবাদী ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকার শারীরিক মেলামেশা করে। এসময় ১নং বিবাদী ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। ভিকটিম তাকে বিবাহের কথা বললে ১নং বিবাদী তাকে প্রায় সময় মারধর করে। পরবর্তীতে বিবাদী বিবাহ না করায় ভিকটিম চট্টগ্রাম জেলার আকবরশাহ থানা এলাকায় একটি বাসাভাড়া নিয়ে বসবাস শুরু করে। ১নং বিবাদী ভিকটিমের ভাড়াবাসার ঠিকানা সংগ্রহ করে ভিকটিমের বাসায় যায় এবং তার সাথে মেলামেশা না করলে তার মোবাইলে ধারনকৃত নগ্নছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। পরবর্তীতে ১নং বিবাদী ২নং বিবাদী মোঃ মানিক’কে ভিকটিমের নগ্নছবি ও ভিডিও দেয় এবং গত ০৮ এপ্রিল ২০২৬ , ভিকটিমের মোবাইলে তার নগ্ন ছবি ও ভিডিও পাঠিয়ে ১নং ও ২নং বিবাদীর সাথে হোটেলে না গেলে ভিকটিমের নগ্নছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়াসহ ভিকটিমকে গনধর্ষনের হুমকি প্রদান করে।

উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১০, তারিখ-১২ এপ্রিল ২০২৬ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত২০২০) এর ৯(১) তৎসহ ২০১২ সালের পর্নোগ্রাফি আইন ৮(১)/৮(২)/৮(৩)।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লেখিত মামালার এজাহারভুক্ত প্রধান আসামি তোফাজ্জল হোসেন ফেনী জেলার সদর থানাধীন মহিপাল বাসস্টান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ২০২৬ইং তারিখ আনুমানিক ০১:৪০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম’র একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেন (৩৬), পিতা-মোঃ হারেছ, গ্রামঃ দৌলতপুর, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গত ১৫ এপ্রিল ২০২৬ইং তারিখ আনুমানিক ০৯:১০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম’র অপর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ধুমপাড়া আম্বিয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মানিক(২৭), পিতা-আবুল হোসেন, সাং-ধুমপাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com