শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিকরগাছায় শিশুকে গলা টিপে হত্যা

যশোর জেলা প্রতিনিধি:    |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিকরগাছায় শিশুকে গলা টিপে হত্যা

যশোরের ঝিকরগাছার মাটিকুমরা গ্রামে সকালে নিখোঁজ শিশু কন্যা সাদিয়া খাতুনের মরদেহ গভীর রাতে বাড়ির পাশে জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। স্বর্ণের কানের দুলের লোভে প্রতিবেশী চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম (২৫) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলার মাটিকুমরা গ্রামের দক্ষিণ পাড়ার মসজিদের পিছনের হারুন-অর রশিদের বাঁশ বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান। নিহত সাত বছরের শিশু সাদিয়া খাতুন মাটিকুমরা গ্রামের বাবর আলি বাবুর মেয়ে।

সাদিয়ার দাদা ফজলুর রহমান ফজু মোড়ল বলেন, সাদিয়াকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তারপর তাকে আর দেখা যায়নি। দিনভর সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান আমরা পাইনি। গভীর রাতে মসজিদের পাশের বাগানে তার লাশ পাওয়া যায়। স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম (২৫) এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবির পেক্ষিতে বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ যশোর শহরের দড়াটানা ভৈরব চত্তর থেকে চম্পাকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

চম্পা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়রা জানান, চম্পা একজন স্বামী পরিত্যক্তা নারী, নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে এই জঘন্য কাজটি করতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com