শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইগাতী উপজেলা বিএনপি নেতা বাদশা’র বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইগাতী উপজেলা বিএনপি নেতা বাদশা’র বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত
৭০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ,কটূক্তির প্রতিবাদ ও ৩১ দফা বাস্তবায়নে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে ঝিনাইগাতী ধানহাটি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে উপজেলার কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে দল ও দেশের জন্য কাজ করে যাওয়া একজন নিবেদিতপ্রাণ নেতাকে স্থানীয় কতিপয় বিএনপির নেতাদের ষড়যন্ত্রে বহিষ্কার করা হয়েছে, যার সু বিবেচনাপূর্বক প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান।

তারা আরও বলেন, “বহিষ্কারের আদেশ দ্রুত প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশে পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন এবং বহিষ্কার আদেশের বিরুদ্ধে স্লোগান দেন। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com