শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :   |   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা
৬৮

শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওয়েল্ডিং মিস্ত্রি রাজন হোসেন (২২)। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর বাজার পাড়ায়। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রতিবেশী ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, “গেল দুই দিন ধরে রাজনের পিতা-মাতা বাড়িতে ছিলেন। আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ছোট বোন রেহেনা খাতুন বাড়িতে থাকলেও প্রাইভেট পড়তে গিয়েছিলেন। এ সময় রাজন তাঁর শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর রেহেনা বাড়িতে এসে ভাইকে ডাকতে থাকেন। এ সময় তাঁর ভাইয়ের কোনো সাড়া না পেয়ে দরজা খুলতে গেলে দেখতে পান ভাই ফ্যানের সঙ্গে ঝুলছে।”

এরপর তাঁর চিৎকারে প্রতিবেশীরা রাজনকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। রাজন ছিলেন একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তিনি সাবদারপুর বাজারের একটি কারখানায় কাজ করতেন। এদিকে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে তাঁর পিতা আব্দুর রাজ্জাক দাবি করেছেন, মাথার সমস্যার কারণে সে এই ঘটনা ঘটাতে পারে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বলা সম্ভব হবে প্রকৃত কী ঘটনা ঘটেছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com