শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর ডাকাতিকৃত আলমসাধু সহ চার আসামি গ্রেফতার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর ডাকাতিকৃত আলমসাধু সহ চার আসামি গ্রেফতার
২৮

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছে ডাকাতিকৃত আলমসাধুসহ চার আসামি।

আটকরা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার বন্দবিলা গ্রামের বাবুল হোসেন (৪৫), একই উপজেলার ছাইবাড়ীয়া পশ্চিম পাড়া গ্রামের হযরত মোল্লা (৩০), মাগুরা জেলার শালিখা থানার ছয়ঘরিয়া মধ্যপাড়া গ্রামের শুকুর আলী (৪৫), যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ মোয়াজ্জেল পাড়া গ্রামের শামীম হোসেন (৩১),

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ নেতৃত্বে ১৯ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ডাকাতিকৃত আলম সাধুসহ মাগুরা জেলার শালিখা ও যশোরের বাঘারপাড়া ও অভয়নগর থানা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতুব্বর জানান, কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর টু খালিশপুর সড়কের নারয়াণপুর মাঠে গত ২০ আগস্ট রাত্রে  মোটর সাইকেলসহ একটি আলম সাধু ডাকাতির ঘটনা ঘটে। এর আগে ওই মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ সাতজনকে আটক করা হয়। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com